শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কবে থেকে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কবে থেকে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও বিভিন্ন অঞ্চলে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বিরতিহীনভাবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে গভীর নিম্নচাপ দুর্বল হয়ে ভারতের ওড়িশা উপকূলে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি চলতি সপ্তাহেই বর্ষা বিদায় নেবে। ফলে শেষ সময়ে বৃষ্টি বেশি হচ্ছে।

আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এদিকে আজ দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে, যা ছিল ৬৯ মিলিমিটার। এদিন ঢাকায় হয়েছে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি। এর আগের দিন, বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকায় ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার এবং ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে রাজধানীর সর্বোচ্চ বৃষ্টিপাত।