শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই: মিষ্টি জান্নাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই: মিষ্টি জান্নাত

গত ৩০ জুলাই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর বাবা। এদিকে বাবার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।’

তিনি লিখেছেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি–গাড়ি, টাকা–পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।