শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা করা যুবক রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা করা যুবক রিমান্ডে

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ফারুকুল ইসলামের (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

কোর্ট পুলিশের ওসি মো. গোলাম জিলানী বলেন, সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলার কালুর দোকান এলাকার একটি স্থান থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য গ্রেপ্তার ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার বাসিন্দা।

 

 

এসএ