শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নোয়াখালীতে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নোয়াখালীতে আটক
আটক মো. নুর আলম। ছবি: দীপ্ত নিউজ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে মো.নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক মো. নুর আলম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।

রবিবার (২৮ মে) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, কক্সবাজারের উখিয়া থেকে পালিয়ে সে প্রথমে চট্টগ্রামে আসে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমিরমুন্সিরহাট বাজারে আসে। সেখানে স্থানীয় লোকজন তাকে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ডিউটি অফিসার উপ–পরিদর্শক (এসআই) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, যুবককে জিজ্ঞাসাবাদ শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ.এস.এম.নাসিম/এফএম/দীপ্ত নিউজ