শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

কক্সবাজার ছেড়েছেন এনসিপি ৫ কেন্দ্রীয় নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজার ছেড়েছেন এনসিপি ৫ কেন্দ্রীয় নেতা

কক্সবাজার ছেড়েছেন ‘ভ্রমণে’ গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপি শীর্ষস্থানীয় ৫ নেতা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন।

হোটেল কর্তৃপক্ষসহ আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অপর ৪ নেতা হোটেলেই অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়িতে করে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফেরেন নি।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, ‘এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দু‘জন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার পরপরই তারা ২টি গাড়িযোগে হোটেল ছাড়েন।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজার সফরে যান এনসিপি শীর্ষ ৫ নেতা– হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ ও সারজিস স্ত্রী আয়শা খানম। এরপর শুরু হয় নানা গুঞ্জন।

গুঞ্জনের মধ্যেই তারা উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করেন। বুধবার দুপুর পৌনে ১টায় এনসিপি নেতারা সী পার্ল হোটেল ছাড়েন। এরপর বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।

 

এসএ