শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি তবে সবাই একই পরিবারের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী যাত্রীবাহী ‘মারছা‘ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

এসএ