শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ মৃত্যু ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ মৃত্যু ২

ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০) এবং পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ