শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারের হ্যাচারিতে চাষ হচ্ছে সমুদ্রের কোরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজারের হ্যাচারিতে চাষ হচ্ছে সমুদ্রের কোরাল

বাণিজ্যিকভাবে কোরাল চাষে ঝুঁকছেন কক্সবাজারের মৎসচাষীরা। দীর্ঘদিনের গবেষণায় খাদ্যভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোরালকে চাষ উপযোগী করায় বাড়ছে উৎপাদন। তাই দেশের সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনার নাম এখন ‘কোরাল‘।

সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো। তাতে কোরাল মাছ, ঘেরের চিংড়িসহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত। চাষিদের লাভের বদলে হতো লোকসান।

গত বছরের নভেম্বরে কক্সবাজারের গ্রিন হাউস মেরিক্যালচার হ্যাচারিতে কৃত্রিম প্রজনন ঘটিয়ে কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হন মৎস্য গবেষকেরা। এই পোনা থেকে উৎপাদিত হচ্ছে সম্ভাবনার কোরাল।

মৎস্য অধিদপ্তরের ‘টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প‘–এর আওতায়, দীর্ঘদিন ধরে কোরাল মাছের পোনা উৎপাদনের গবেষণা হয়েছে গ্রিন হাউস মেরিক্যালচার হ্যাচারীতে।

কোরাল চাষকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে।

হ্যাচারিতে কোরাল চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হচ্ছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ