শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদার বৈঠক করলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদার বৈঠক করলেন সাকিব

 

আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিরতে আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। এর ঘণ্টাখানেক পর প্রায় ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান তিনি।

ওবায়দুল কাদের ও সাকিব আল হাসানের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে নেমে সাকিব আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে যান। কক্ষে যাওয়ার পরে সাকিব, ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তোলেন। পরে আ.লীগের দপ্তর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

জানা গেছে, মনোনয়ন সংক্রান্ত কারণেই ধানমণ্ডির কার্যালয়ে যান সাকিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিতে ঢাকা–১০ এবং মাগুরা–১ ও ২ আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব।

গত ১৮ নভেম্বর তিনি এই ফরম সংগ্রহ করে ২১ নভেম্বর দুপুরের পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

 

এসএ/দীপ্ত নিউজ