শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

এসএসসি : বরিশাল বোর্ডে পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি : বরিশাল বোর্ডে পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিলো ৮৯ দশমিক ৬১ শতাংশ।

এবার মোট জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিলো ৯ হাজার ৭৬৮ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। আর পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন। আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।

বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৭৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২৩১ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাশ করেছে। এছাড়া কেন্দ্র ছিলো ১৯০ টি।

তবে পাশের হার বাড়লেও এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।

শায়লা / দীপ্ত নিউজ