শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে।

শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ রানের জয় পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারাল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোএবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ছয় রানের জয় পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারাল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোয়াড়রা।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More