শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

এভারকেয়ার থেকে পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এভারকেয়ার থেকে পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থানের আড়াই ঘণ্টা পর রাজধানী এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ধানমন্ডি পৈতৃক বাসভবনে রওনা হন। দুপুর ৩টায় বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমান।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান ডা. জুবাইদা রহমান। সকাল পৌনে ১১টায় তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১২টায় জুবাইদা রহমান‘কে বহনকারী গাড়িবহর হাসপাতালে প্রবেশ করে।

উল্লেখ্য, অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া‘কে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার উদ্দেশ্যে ঢাকা এসেছেন ডা. জুবাইদা রহমান।

 

এসএ