শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এবার পুরান ঢাকার আবাসিক ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার পুরান ঢাকার আবাসিক ভবনে আগুন
আবাসিক ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শনিবার (১১ মার্চ) সকাল ৮টা ৪ মিনিটে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তাদের প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

অনু/দীপ্ত সংবাদ