শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পেয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে।

সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর এক সাংবাদিক সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। একদিন পর আজ ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।