শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

এনসিপি থেকে নির্বাচিত হলেন যে ৬ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এনসিপি থেকে নির্বাচিত হলেন যে ৬ প্রার্থী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে দলটি ৩০ আসনে প্রার্থী দিয়েছিল। প্রতিদ্বন্দ্বিতা করে এখন পর্যন্ত ৬ প্রার্থীর বিজয়খবর নিশ্চিত করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর এনসিপি ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ৬টি পোস্টের মাধ্যমে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানায় দলটি।

এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্য হলেন–

ঢাকা–১১: নাহিদ ইসলাম (এনসিপি আহ্বায়ক)

রংপুর–৪: আখতার হোসেন (এনসিপি সদস্যসচিব)

কুমিল্লা–৪: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক)

নোয়াখালী–৬: হান্নান মাসউদ (যুগ্ম আহ্বায়ক)

কুড়িগ্রাম–২: আতিকুর রহমান মোজাহিদ (যুগ্ম সদস্যসচিব)

নারায়ণগঞ্জ–৪: আব্দুল্লাহ আল আমিন

উল্লেখ্য, সারাদেশ দীর্ঘ দেড় দশক পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এসএ