শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

এখনো বিয়ে না হওয়ায় আক্ষেপ সোনাক্ষীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এখনো বিয়ে না হওয়ায় আক্ষেপ সোনাক্ষীর

নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডি। এই সিরিজ নিয়েই সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শারমিন সেগাল।

এ পর্বে কপিলই তোলেন বিয়ে প্রসঙ্গ। তিনি সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’ এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’

‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলেন, ‘আমাদের হীরামন্ডির কাজ শেষ হয়ে গেছে। আমার এখনো বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল।’

তারপর মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘রিচারও বিয়ে হয়ে গেছে। ও এবার মা হতে যাচ্ছে।’ এই ওয়েব সিরিজের আরেক অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সম্প্রতি বিয়ে করেছেন।

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। খুব দ্রুত সোনাক্ষী ও জাহিরকে বিয়ের পিঁড়িতে দেখা যাবে বলে গুঞ্জন আছে।

অন্যদিকে, হীরামান্ডির আরেক অভিনেত্রী রিচা চাড্ডা অভিনেতা আলি ফজলকে বিয়ে করেন ২০২২ সালের অক্টোবরে। শিগগিরই তাদের সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেছেন শারমিন সেগাল। ২০২৪ সালের মার্চে চার হাত এক হয়েছে অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ