শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ইয়াছিন সরকার নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর গ্রামের নিজ শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইউনুস সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সকলে ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরে ইয়াছিন আত্মীয় বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে। রবিবার সকালে প্রতিবেশীরা ইয়াছিনের বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার বাবা ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ।

শায়লা/ দীপ্ত নিউজ