শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বিনোদন

এক দশক পর ফারহার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এক দশক পর ফারহার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ
শাহরুখ-ফারহা

অভিনেতা শাহরুখ খানের বয়স প্রায় ষাটের কাছাকাছি। সেই সাথে তার কেরিয়ারে ফিরে এসেছে নতুন প্রাণ। অভিনেতা ও তারকা হিসাবে কর্মজীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন তিনি। নেটিজিনরা তাকে ‘বাদশাহ’, ‘বলিউডের কিং’ বলে থাকেন। তবে অনানুষ্ঠানিকভাবে তার নামের আদ্যক্ষর দিয়ে গঠিত ‘এসআরকে’ নামে ডাকা হয় তাকে।

এসআরকে বছর শুরু করেছেন ‘পাঠান’–এর মতো বাণিজ্যিক ভাবে সফল ছবির মাধ্যমে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি অ্যাকশন থ্রিলার ছবি ‘জওয়ান’।

‘পাঠান’–এর সাফল্য ও ‘জওয়ান’ সাফল্য ছবিতে শাহরুখের লুক নেটিজেনরা যেভাবে গ্রহণ করেছে শাহরুখের মন আপাতত বেশি এ ধরনেরছবির দিকেই ঝুকছে। আখতারের ‘ডন ৩’ ছবিকেও না বলেছেন তিনি। ইতিমধ্যে শোনা যাচ্ছে, একটি মশলা ছবির জন্যই ফারহার সঙ্গে জুটি বাধছেন শাহরুখ। এই মূলধারার বাণিজ্যিক ছবির প্রযোজনার জন্য রেড চিলিজ় এন্টারটেনমেন্টের কথাই ভেবেছেন শাহরুখ ও ফারহা দু’জনেই।

আপাতত অ্যাটলির ‘জওয়ান’ ও আরিয়ান খানের ‘স্টারডম’–এর প্রযোজনায় ব্যস্ত শাহরুখের সংস্থা রেড চিলিজ়। সেই কাজ শেষ করে তবেই নতুন প্রজেক্টের হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও সূত্রের খবর, ইতিমধ্যেই ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে রেড চিলিজ়। ফারহার সঙ্গে এখন পর্যন্ত তিনটি ছবিতে কাজ করেছেন শাহরুখ। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’–এর মতো সফল ছবির পর ফের এই জুটির ছবি দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

এসএল/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।