শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

একুশে আগস্টের বিচার প্রক্রিয়া আ.লীগের সাজানো নাটক: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একুশে আগস্টের বিচার প্রক্রিয়া আ.লীগের সাজানো নাটক: ফখরুল

 

একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, ২১ আগস্টের হামলার ঘটনা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।

ওই হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ