
একযোগে বদলি পুলিশের ১৪ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের প্রশাসন ও মাঠ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশের বিভিন্ন ইউনিট ও দফতরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো—
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা
১. মো. মোয়াজ্জেম হোসেন (ডিআইজি, এসবি, ঢাকা) — ডিআইজি, এপিবিএন।
২. মো. সাজ্জাদুর রহমান (পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা) — ডিআইজি, সিআইডি।
৩. মুহাম্মদ সাইফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা) — অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
৪. মো. আসফিকুজ্জামান আকতার (যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা) — অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা।
৫. মো. নাজিমুল হক (অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম) — কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট।
৬. মুনশী শাহাবুদ্দিন (যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা) — অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম।
পুলিশ সুপার ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা
৭. এ.এইচ.এম. শাহাদাত হোসেন (পুলিশ সুপার, পুলিশ অধিদফতর, ঢাকা) — পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
৮. মোহাম্মদ তৌহিদুল ইসলাম (পুলিশ সুপার, পুলিশ অধিদফতর, ঢাকা) — বিশেষ পুলিশ সুপার, সিআইডি।
৯. মো. সজীব খান (বিশেষ পুলিশ সুপার, সিআইডি) — পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
১০. মো. মিজানুর রহমান (বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা) — উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী।
১১. মাকসুদা খাতুন (বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা) — পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
১২. মোহাম্মদ মনিরুজ্জামান (বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা) — পুলিশ সুপার, নৌপুলিশ।
১৩. মো. রবিউল ইসলাম (পুলিশ সুপার, পিবিআই) — বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা।
১৪. মো. কামরুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা) — অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর।








