শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না: সারজিস আলম

আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে, ছেড়ে দিবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ জুলাই) নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

স্ট্যাটাসে সারজিস লিখেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আ. লীগের করা হত্যার দায় খুনী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা–কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়।

তিনি লিখেন, মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদল কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়।

এনসিপি এ নেতা আরও লিখেন, এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না।

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

এসএ