শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

উপহার নিয়ে পূজা মন্ডপে র‍্যাব-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উপহার নিয়ে পূজা মন্ডপে র‍্যাব-৪

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার নিয়ে মানিকগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে র‍্যাব–৪।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িসহ বিভিন্ন পূজা মন্ডপে বাহারি রকমের ফুল ও ফলের শুভেচ্ছা উপহার বিতরণের মাধ্যমে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মো.আরিফ হোসেন। এরপর দিনব্যাপী বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে কোম্পানি কমান্ডার লে.আরিফ হোসেন উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে র্যাব সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোন প্রয়োজনে র্যাবকে তথ্য দিলে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পূজা মন্ডপের নিরাপত্তায় ইউনিফর্ম ও সাদা পোশাকে র‍্যাব– ৪ কাজ করছেন বলেও জানান তিনি।

 

জাহিদুল চন্দন/ আল/ দীপ্ত সংবাদ