শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

উদ্বোধন হলো দেশের প্রথম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উদ্বোধন হলো দেশের প্রথম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
মোবাইল ব্রাউজার তর্জনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইন্টারনেট ব্যবহার সহজতর করতে সম্পূর্ণ বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’। মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শের–ই–বাংলানগরে আইসিটি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ব্রাউজারটি উদ্বোধন করেন।

অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এ বাংলাদেশি ব্রাউজার। ব্রাউজারটিতে শুধু বাংলা নয়, ইংরেজি ভাষাও রয়েছে ব্যবহারকারীদের জন্য। গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজারের মতো তর্জনী ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাসহ নানা ফিচার।

এ ব্রাউজারটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ব্রাউজারের পর আগামীতে নিজস্ব ‘অপারেটিং সিস্টেম‘ আনার ঘোষণা দিয়েছেন তিনি।

এফএম/দীপ্ত সংবাদ