শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

উত্তাল সাগর, উপকূলে উঠে গেল চারটি জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তাল সাগর, উপকূলে উঠে গেল চারটি জাহাজ

নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে গেছে চারটি নৌযান।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়।

চট্টগ্রাম বন্দর জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো– মারমেইড–৩ ও নাভিমার–৩। এর মধ্যে মারমেইড–৩ হলো বার্জ, নাভিমার–৩ টাগবোটের সাহায্যে এটি আনা–নেওয়া করা হয়।

এছাড়া, গতকাল রাতে একইভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় দুটি লাইটার জাহাজ আটকা পড়েছে। জাহাজ দুটি হলো– এমভি আল–হেরেম ও বিএলপিজি সুফিয়া।

আনোয়ারা অধিবাসী ও ব্যাংক কর্মকর্তা আজাদ মঈনুদ্দীন জানান, বৃষ্টির মধ্যে জাহাজ আটকে যাওয়ার খবর দেখে দেখতে এসেছি। এই উপকূলে আগেও এমন ঘটনা ঘটেছে।

 

এসএ