শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

‘ঈদ আনন্দের পরিবর্তে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে শোকের মাতম চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘ঈদ আনন্দের পরিবর্তে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে শোকের মাতম চলছে’

সরকারের নির্যাতনে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর কাফরুল থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

রিজবী বলেন, আর একদিন পর ঈদ। অথচ বাংলাদেশের ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য জনগণের কাছে অধরা থেকে গেলেও, সরকারের ঘনিষ্টরা লুটপাট করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না, সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ, তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।