শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

ঈদে বাসা ভাড়া মওকুফ, জানা গেল আসল ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে বাসা ভাড়া মওকুফ, জানা গেল আসল ঘটনা
চিঠি

নিত্যপণ্যের উচ্চমূল্যের এই বাজারে কোন জায়গায় যেন স্বস্তি নেই জনমনে। খাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দামই বাড়তি। এমন পরিস্থিতিতে যেখানে বাসা ভাড়াসহ সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ সেখানে অনন্য নজির স্থাপন করলেন রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা। ঈদ উপলক্ষে ভাড়াটিয়াদের বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট। সেখানে দেখা গেছে, রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়ির বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়াটিয়া বরাবর পাঠানো এক চিঠিতে ভাড়া মওকুফের বিষয় উল্লেখ রয়েছে।

সোমবার (১ এপ্রিল) সেই বাড়ির এক ভাড়াটিয়া আলিমুর রহমান সুফাল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।

সামাজিক মাধ্যমে এই চিঠি নিয়ে তোলপাড় দিনব্যাপী চললেও পরে জানা গেছে যে ভাড়া মওকুফ করা হলেও নিজেদের আত্মীয় স্বজনের ভাড়া মওকুফ করা হয়েছে। সেই বাড়ির কেয়ার টেকার বলছেন, বাড়িটিতে ভাড়াটিয়া কেউ থাকেন না। যারা থাকেন তারা সবাই আত্মীয় স্বজন।

আল / দীপ্ত সংবাদ