শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঈদুল ফিতর কবে, জানাল অস্ট্রেলিয়া-তুরস্ক-সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদুল ফিতর কবে, জানাল অস্ট্রেলিয়া-তুরস্ক-সিঙ্গাপুর

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সাথে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং ইমামগণ মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত ভাই–বোনদের জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানান।

তুরস্কও ঘোষণা করেছে যে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই তারা শুক্রবারকে রমজানের ৩০ তম দিন হিসেবে গণ্য করবে।