শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে সৌদি আরবের সঙ্গে নির্দিষ্ট একটি দিনেই কোরবানির ঈদ উদযাপনের জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও চাঁদ দেখা নির্ভর করায় ঈদের তারিখ একদিন এগিয়ে বা পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের সরকারি সংস্থা সেন্ট্রাল রুয়েত–ই–হিলাল কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বলছে, পাকিস্তানে ঈদুল আজহা আগামী ২৭ মে বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

অর্থাৎ ১৭ মে সন্ধ্যার মধ্যে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। সেদিন আবহাওয়া পরিষ্কার থাকলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ক্ষেত্রে ১৮ মে হবে জিলহজের প্রথম দিন। সেই হিসাবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

তবে ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) হতে পারে।

 

এসএ