শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ইসরায়েলের শত শত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের শত শত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

 

সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে যেকোনো তথ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব। মুনাফালোভী ইসরায়েলি রাজনৈতিক ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা (এসটিওআইসি) ইসরায়েল–হামাস যুদ্ধকে কেন্দ্র করে শত শত ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসেছে। মেটা সেই অ্যাকাউন্টগুলো এরমধ্যেই বন্ধ করে দিয়েছে।

বুধবার (২৯ মে) আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মেটা।

প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ৫১০টি ফেইক ফেসবুক অ্যাকাউন্টসহ ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। এ অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল।

মেটা জানায়, এ অ্যাকাউন্টগুলো মূলত ইসরায়েল–হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ক তথ্য প্রচার করতো। বেশিরভাগ পোস্টই ইংরেজিতে লেখা।

উল্লেখ্য, মেটা ইসরায়েলের তেলআবিবের এসটিওআইসি থেকে এ ফেইক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্ধান পাওয়ার পর সংস্থাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ