শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা: গাজা শরণার্থী শিবিরে ২১ নারীসহ নিহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইসরায়েলি হামলা: গাজা শরণার্থী শিবিরে ২১ নারীসহ নিহত ৩৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাল আল–জাতার শরণার্থী শিবিরে এই হতাহতের ঘটনা ঘটে। হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় আল–আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল–জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, জাবালিয়া গাজার উত্তরাঞ্চলে অবস্থিত। ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে নতুন করে হামলা শুরু করে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। গত এক বছর ধরে চলা তাদের এই য়ুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

 

এসএ