শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন নিহত

ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৪৩৯ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৯৩৩ জনে। অব্যাহত এ হামলা ও ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজায় পাঁচ বছরের কম বয়সী সব শিশুই প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এদিকে, সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৪ আগস্ট) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু।