শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপ গাজার ঐতিহাসিক স্থাপনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপ গাজার ঐতিহাসিক স্থাপনা

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। বাদ যায়নি সেখানকার ঐতিহাসিক স্থাপনাও। শত শত বছরের পুরনো স্থাপনা এখন শুধুই ধুলিকণা।

গাজার বৃহত্তম ও প্রাচীনতম মসজিদ ওমরি মসজিদে আর তাকবিরে তাহরিমা পড়া হবে না। ঐতিহাসিক এই মসজিদটি গাজার বড় মসজিদ নামেও পরিচিত। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু–র নামে মসজিদটির নামকরণ করা হয়।

ইসরায়েলি আগ্রাসনে প্রাচীন ঐতিহ্যবাহী মসজদিটি এখন ধ্বংসস্তূপ। কেবল মিনারটি দাঁড়িয়ে আছে।

চলমান ইসরাইলি হামলায় এমন অনেক মসজিদ ও গির্জাসহ শতাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে। যার মধ্যে রয়েছে দুই হাজার বছরের পুরনো সেন্ট পরফিরাস চার্চ। পঞ্চম শতাব্দীতে তৈরি এ চার্চে আশ্রয় নিয়েছিলেন শত শত খ্রিস্টান ফিলিস্তিনি নাগরিক।

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান ও জাদুঘর কাসার আল বাশা।

ইউনেস্কো এ ধরনের ঘৃন্য কাজের নিন্দা জানিয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ