শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলি আগ্রাসনে ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২জন ত্রাণপ্রার্থী‘সহ অন্তত আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল–জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার গাজা উত্তরাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মেডিকেল সূত্র।

এদিকে, দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র–সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফা উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে ২ নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে জিএইচএফ–এর কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ পেতে গিয়ে অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি মারা গেছেন।

অন্যদিকে, ইসরায়েল সামরিক বাহিনী গাজা উত্তরাঞ্চলের ১৬টি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে।

আল জাজিরার সাংবাদিক মোয়াত আল–কাহলুত বলেন, ‘মানুষ গাড়ি ও গাধা ব্যবহার করে এলাকা ছাড়ছে। কেউ জানে না কোথায় যাবে। পরিবহনের জন্যও তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ জ্বালানি তেলের অভাবে অন্যত্র যাওয়া কঠিন। পরিস্থিতি ভয়াবহ, সবাই আতঙ্কে আছেন।’

 

এসএ