শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলকে ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইসরায়েলকে ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে সহায়তার অংশ হিসেবে ভূমধ্যসাগরে বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল (১৪ অক্টোবর)
দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই ঘোষণা দিয়েছেন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, নৌ ও আকাশ পথে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেখানে দেশটির বোমা হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।

ইসরাইলের হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার দুইশ ছাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৭২৪টি শিশু রয়েছে। আর নারীর সংখ্যা ৪৫৮। আর হামাসের হামলায় ইসরাইলে প্রাণ হারিয়েছে অন্তত ১৩শ জন।

 

আল / দীপ্ত সংবাদ