শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা
সচেতনতা সভা

পটুয়াখালীর মহিপুরে সমুদ্র দূষণ নিয়ন্ত্রনে জেলেদের করনীয়, আন্তজার্তিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ও ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলীপুর বিএফডিসি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। সভায় আলীপুরের সহস্রাধিক জেলেরা ২২ দিনের নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়া ও নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদর আগ্রাশন বন্ধসহ নানা সমস্যার কথা জানান। বক্তারা জেলেদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ