শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রবিবার (২২ জুন) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো চরম দায়িত্বহীন সিদ্ধান্ত। এর পক্ষে যাই যুক্তি দেখানো হোক না কেন—এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতি যেন রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনা যায়, সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সকল পক্ষকে সচেষ্ট হতে হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার রাশিয়া সফরে যাচ্ছেন। সোমবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।