বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র, বিভিন্ন স্থানে বিস্ফোরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানের বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এরইমধ্যে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পারস্য উপসাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাস এবং সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের মেহর ও ফার্স নিউজ।

মেহর নিউজ এজেন্সি জানায়, বান্দার আব্বাসের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্রিয় হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলের কোনারাক ও চাবাহার এলাকাতেও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি দেয়ার ইরানি ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে।

সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান এই নতুন দফার হামলার উদ্দেশ্য হলো সাম্প্রতিক আগ্রাসনের জন্য তেহরানকে জবাবদিহির আওতায় আনা।

এক্সে দেয়া পোস্টে সেন্টকম বলেছে, গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনছে।’

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পর চাবাহার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More