শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

ইরাকে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের দুটি শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের অধিকাংশ ইরানের অধিবাসী।

সালাহ আল–দিন স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালক খালেদ বুরহান জানান, দুজাইল ও সামারার সংযোগ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার মতে, ২০২২ সালে ইরাকে ১১ হাজার ৫২৩টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এতে তিন হাজারে অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

শায়লা/দীপ্ত নিউজ