শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানীতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়েমেনের রাজধানীতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অভিযান

 

ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুথি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী সানাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা।

স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়ে বিভিন্ন পোষ্ট দেন, দেশটির সরকারি ও বেসরকারি ব্যক্তিরা।

একাধিক পোস্টে রাজধানী সানার কাছে একটি বিমান ঘাঁটিতে হামলার কথা জানানো হয়। উপকূলীয় শহর হোদেইদাহতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: গাজা ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়ল

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ব্যবহৃত কমপক্ষে ডজনখানেক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এসময় তারা সাবমেরিন–চালিত ক্ষেপণাস্ত্র ও ফাইটার জেট ব্যবহার করে।

এদিকে, যৌথ হামলার পর শুক্রবার বিশ্বে জ্বালানি ও সোনার দাম বেড়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ