শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ইয়াবাসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়াবাসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় এক হাজার ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৪৫) নামে ১২ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়ার মনু মিয়ার বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত স্বপন রায়পুরা থানার জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।

পুলিশ সুপার অনির্বাণ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মারামারি, হত্যা চেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামী স্বপনকে আটক করা হয়। পরে তার থেকে এক হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা শেষে আসামী স্বপনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

সেলিম/এসএ/দীপ্ত নিউজ