শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইয়াবাসহ ভাইস চেয়ারম্যানের ভাই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়াবাসহ ভাইস চেয়ারম্যানের ভাই আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবাসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাইকে আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বরর) রাতে বেলকুচি পৌর এলাকার চালা পলাশ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকৃত গোলাম মোস্তফা (৩৫), সে বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুুফ আলী শেখের আপন ছোট ভাই ও চরচালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে ২৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

সিরাজুল ইসলাম/শায়লা/দীপ্ত নিউজ