শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দুইটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

শনিবার (৩০ ডিসেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

রিটার্নিং অফিসার জানিয়েছেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চলতি বছরের আগস্টে সাইপার মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে কারাগারে আছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান।

পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন ছিল ৩০ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। ১০ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

 

এসএ/দীপ্ত নিউজ