শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইবির ছাত্রী নির্যাতনের তদন্ত প্রতিবেদন জমা হাইকোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইবির ছাত্রী নির্যাতনের তদন্ত প্রতিবেদন জমা হাইকোর্টে
হাইকোর্ট

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে এসেছে।

ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন।

এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা জানান, তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে না।

গত ১১ ফেব্রুয়ারি রাতে হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ–সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি সকালে ভয়ে হল ছেড়ে বাসায় চলে যান ভুক্তভোগী।

এরপর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে প্রক্টর ও ছাত্র–উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত দেন তিনি। বিষয়টি নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করে। শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্টে গড়ায়। এরপর হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়েন অভিযুক্তরা।