শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজী শাহিদুল হাসান ফরিদের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজী শাহিদুল হাসান ফরিদের দাফন সম্পন্ন

নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজী শাহিদুল হাসান ফরিদের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে আজ বেলা তিনটায় চির নিদ্রায় শায়িত হন তিনি।

শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে কাজী শাহিদুল হাসানের মরদেহ ঢাকায় আনা হয়। ২৪ ডিসেম্বর নিউইয়র্কে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

পরিবারের একাংশ

কাজী শাহিদুল হাসান ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কাজী ফার্মস ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও প্রকৌশলী কাজী রেজাউল হাসানের ছোটভাই। ১৯৬৬-৬৭ সালে তৎকালীন ঢাকায় সাড়া জাগানো সাহিত্য ম্যাগাজিন ” না” এর প্রকাশক ও নিয়মিত লেখক ছিলেন তিনি।

পরিবারের একাংশ

কাজী শাহিদুল বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায় বিএসসি সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে এমএস ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কাজী শাহিদুল হাসান ফরিদ ওয়াল স্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছেন। ৬ জানুয়ারি ধানমন্ডিতে তাঁর কুলখানি হবে।