শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘ইত্যাদি’র আলোচিত ঠাকুরগাঁও পর্বটি আসছে, থাকছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ইত্যাদি’র আলোচিত ঠাকুরগাঁও পর্বটি আসছে, থাকছেন মির্জা ফখরুল

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি‘ এবার ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত রাণীশংকৈলের রাজা টংকনাথের রাজবাড়ির সামনে এই পর্বের মঞ্চ নির্মাণ করা হয়।

ইত্যাদির ধারণ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা জুড়ে ছিল উৎসবের আমেজ। রাজবাড়ির আশপাশে বসে জমজমাট মেলা, দোকানপাট আর নাগরদোলা আকর্ষণ করে দর্শনার্থীদের। জেলার বিভিন্ন স্থান ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় থেকেও বিপুল সংখ্যক মানুষ ইত্যাদির ধারণ দেখতে ভিড় জমায়।

বিকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হতে থাকেন, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেক দর্শক আশপাশের ছাদ, দেয়াল ও গাছের ওপর উঠে অনুষ্ঠান উপভোগ করেন। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণে ধারণ কিছু সময়ের জন্য স্থগিত করতে হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আবার শুরু করা হয়।

স্থানীয় মানুষদের মতে, দীর্ঘ সময় পর রাজবাড়িটি যেন নতুন করে ঐতিহ্যের রূপ ফিরে পেয়েছে।

এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অজানা গল্প।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন রবি চৌধুরী ও লিজা। তাদের গাওয়া গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর দিয়েছেন কিশোর দাশ। এছাড়া ঠাকুরগাঁও নিয়ে একটি পরিচিতিমূলক গানে অংশ নেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন রোহিত খান তুহিন।

ইত্যাদির নিয়মিত আয়োজনের পাশাপাশি এ পর্বে রয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন, সামাজিক সচেতনতা, মানবিক বিষয় ও নাট্যাংশ। এবার নাতিকে দেখা গেলেও নানিকে দেখা যায়নি, যা নিয়ে রয়েছে রহস্য।

ইত্যাদি প্রচারিত হবে ৩১ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটি পরিচালনা, রচনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, আর নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

 

এমবি/এসএ