শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সহিংসতায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সহিংসতায় নিহত ১২
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই করাগারটিতে বন্দি ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) দক্ষিণ আমেরিকার এই দেশটির একটি কারাগারে দু’টি অপরাধী গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

শনিবার (১৫ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের কারাগারে দুটি অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। তবে দেশটির কারাগারে সহিংসতার কারণ হিসেবে অপরাধীদের শাস্তি ব্যবস্থার প্রতি রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করেছে জাতিসংঘ।

অন্যদিকে ইকুয়েডরে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলা করতে সংগ্রাম করছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো। অবশ্য পেশায় সাবেক ব্যাংকার রক্ষণশীল এই নেতা দুর্নীতির অভিযোগে অভিশংসনের শুনানির মুখোমুখি হয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এসএনএআই সাংবাদিকদের জানিয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রসিকিউটর অফিস এবং পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য কারাগারে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অনু/দীপ্ত সংবাদ