শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এক প্রশ্নের জবাবে মাশরুম মওলা বলেন, সামনে সংসদ নির্বাচন। বৈঠকে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে করবে তা জানতে চেয়েছেন। আমরা আমাদের উত্তর দিয়েছি।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আর ইইউ আরও দুই কর্মকর্তা বৈঠকে অংশ নিচ্ছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

 

আফ/দীপ্ত নিউজ