শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

ইংল্যান্ড ম্যাচে ছয় বোলার খেলাবে বাংলাদেশ, বাদ মাহমুদুল্লাহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইংল্যান্ড ম্যাচে ছয় বোলার খেলাবে বাংলাদেশ, বাদ মাহমুদুল্লাহ!

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায়, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনার পরও আগের জয় নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশের ক্রিকেটাররা। বরং ইংলিশ বধের জন্য নতুন পরিকল্পনা তাদের। স্পিন বোলিংয়ে ইংলিশদের দুর্বলতা মাথায় রেখে, এ ম্যাচে একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে, মাহমুদুল্লাহর পরিবর্তে শেখ মাহেদী খেলতে পারেন। অবশ্য সোমবারের অনুশীলন সেশনের পর, উইকেট দেখে, তারপর এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করতে চায় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, প্রথম ম্যাচের বড় হারের স্বাদ পাওয়া ইংলিশদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ।

তবে ধর্মশালার আউটফিল্ড বিবেচনা করে আগে থেকেই চোটের সাথে লড়তে থাকা বেন স্টোকসে এ ম্যাচেও না খেলনোর সম্ভবনা প্রবল।

 

আল / দীপ্ত সংবাদ