শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আ.লীগ নেতার ছেলের বিয়েতে দেখা মিললো সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগ নেতার ছেলের বিয়েতে দেখা মিললো সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল আ. লীগের সাবেক ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে লন্ডন ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন করা হয় এ বিয়ের অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া আওয়ামী লীগের ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্যে দেখা না গেলেও, এই প্রথম লন্ডনে কোন অনুষ্ঠানে একত্রে অংশ নিতে দেখা গেল।

এর আগে, গত ৮ ডিসেম্বর লন্ডনে একটি ভার্চ্যুয়াল সমাবেশে আবদুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী প্রকাশ্যে দেখা দেন। ২ ফেব্রুয়ারি দলের একটি কর্মীসমাবেশে হাজির হন খালিদ মাহমুদ চৌধুরী। সর্বশেষ ৩০ মার্চ ঈদ জামাতে অংশ নিয়ে লন্ডনে উপস্থিতি জানান দেন হাছান মাহমুদ।

 

এসএ