শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আ.লীগের সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগের সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার

সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সংঘটনের অভিযোগে আলীপুর এলাকার আলাউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে লায়লা পারভিন সেঁজুতির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।